বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা স্থিতাবস্থায় রয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন জনগণ মেনে নেবে না ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান ১৬ মাস ধরে এআই দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর নজরদারিতে দিল্লি প্রশিক্ষিত আমলারা দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে সঙ্কটের কথা বললেই স্বৈরাচার ফেরার ভয় দেখায় সরকার

বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা স্থিতাবস্থায় রয়েছে।


আ:রাজ্জাক হাওলাদার:গত তিনদিন ধরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা স্থিতাবস্থায় রয়েছে।বুধবার(১১সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়,বর্তমানে বিভাগের জেলা, উপজেলা ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৭ জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৬ জন। সোমবার (৯ সেপ্টেম্বর) এ রোগীর সংখ্যা ছিল ৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে(শেবাচিম)চিকিৎসাধীন ৪১ জন ডেঙ্গু রোগীসহ বিভাগের জেলা,উপজেলা ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ জন।এ সব হাসপাতাল গুলোতে বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ২১৩ জন রোগী চিকিৎসাধীন।এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা.বাসুদেব কুমার দাস বলেন,বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা কম। তবে সেপ্টেম্বরের পর ডেঙ্গু অনেকটা কমে যাবে বলে আশা কর‌ছি।

Top