রেকর্ডরুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন জন‌কে জেল-জরিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

রেকর্ডরুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন জন‌কে জেল-জরিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।


পাখি আক্তার:বরিশালে জেলা প্রশাসনের রেকর্ডরুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন জন‌কে জেল-জরিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার(৯ সে‌প্টেম্বর)বি‌কে‌লে জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহ‌মেদ ও সুব্রত বিশ্বাস দা‌স প‌রিচা‌লিত আলাদা ভ্রাম্যমাণ আদাল‌তের অভিযানে এ জেল-জ‌রিমানা করা হয়।অ‌ভিযা‌নে রেকর্ডরুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোহাম্মদ ওয়াসিম ও হাবিবুর রহমান নামে দুই ব্যক্তিকে দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে রেকর্ডরুম এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও স্বাক্ষরবিহীন জাল দলিল বহনের দায়ে মনোজ সরকার নামে আরেক ব্যক্তিকে দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনা করা ওই দুই ‌ম্যাজিস্ট্রেট জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top