বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরা‌ধে দুইজ‌নকে কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরা‌ধে দুইজ‌নকে কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।


পাখি আক্তার:বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরা‌ধে দুইজ‌নকে কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১০টার দিকে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নগরের লঞ্চঘাট এলাকার শিরিন মেডিক্যাল হলে অভিযান চালায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদাল‌তের ওই অ‌ভিযা‌নে র‌্যাব-৮ এর সহযোগিতায় আ‌রও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক দুইজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্তরা হলেন-শিরিন মেডিক্যালের স্বত্বাধিকারী শিরিন খানম এবং তার সহযোগী দেবাশীষ চক্রবর্তী।বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top