সৌন্দর্য বিলীন হতে দেওয়া যাবে না লাল শাপলার অপরূপ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সৌন্দর্য বিলীন হতে দেওয়া যাবে না লাল শাপলার অপরূপ


বাইজিদ রানা লিটন:বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী সাতলার লাল শাপলা বিল পরিদর্শন ও অপরূপ সৌন্দর্য উপভোগ করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।মঙ্গলবার সূর্য ওঠার পূর্বেই লাল শাপলা বিলে অপরূপ সৌন্দর্য উপভোগ করেন তারা।

এসময় সফরসঙ্গী ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমত হোসেন, সুব্রত বিশ্বাস দাস।আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, সহকারী কমিশনার ( মভুমি) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ওসি শিশির কুমার পাল,উপজেলা প্রকৌশলী মোঃ ইউনুস আলি, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, হারতা ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায়, সাবেক ইউপি চেয়ারম্যান সুনিল কুমার বিশ্বাস প্রমূখ।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী বলেন,লাল শাপলার অপরূপ সৌন্দর্য বিলীন হতে দেওয়া যাবে না।কোন দর্শনার্থী এখান থেকে শাপলা তুলে নিতে পারবে না। এই বিলের মৎস্য চাষীরা গ্রাসকার্প মাছসহ যে মাছ শাপলাকে ধ্বংস করে ঐ মাছ চাষ করা থেকে বিরত থাকার আহবান জানান।তিনি আরো বলেন, এতবড় বিল একই সাথে এত লাল শাপলা বাংলাদেশের আর কোথাও নেই। শাপলার সৌন্দর্য নষ্টকারীদের জরিমানাসহ আইনের আওতায় আনা হবে। এছাড়া ঐ বিলকে পর্যটন কেন্দ্র ঘোষনা করে গুরুত্বপূর্ণ স্থানে বিশ্রামাগার, ওয়াশরুম ও গভীর নলকূপসহ পর্যটকদের উপযোগী সকল ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ গ্রহন করা হবে।

Top