সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন আজ। - Alokitobarta
আজ : সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন আজ।


আ:রাজ্জাক হাওলাদার:সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন আজ। এ দিনটি (১০ মহররম) পবিত্র আশুরা নামে পরিচিত। হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। ১০ মহররমে অনেক ফজিলতময় ঘটনা ঘটেছে।ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটি। দেশব্যাপী বিভিন্ন সংগঠন আশুরা উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আবুল হাসানাত আব্দুল্লাহ এর নিজ এলাকায় জামে মসজিদে মঙ্গলবার যোহর নামাজ বাদ পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।মিলাদে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী পৌর যুবলীগ সাধারন সম্পাদক মোঃ আলামিন হাওলাদার, উপজেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক বি.এম মনির হোসেন, মসজিদের ইমাম ও অন্যান্য মুসল্লিগন। মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়।

Top