দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এস.এম.আব্বাস:অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় আইসক্রীম ফ্যাক্টরিসহ দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (০৮ সেপ্টেম্বর)বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মনীষা আহমেদ পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
প্রতিষ্ঠান দু’টি হলো- নগরের কাউনিয়া বিসিক শিল্প নগর এলাকার সাগর আইসক্রীম ও নগরের নতুন বাজার এলাকার আব্দুল জলিল মিয়ার মালিকানাধীন ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। প্রতিষ্ঠান দু’টিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বরিশাল সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক সাইফুল জানান,সিটি করপোরেশন ও থানা পুলিশের সহযোগিতায় বিকেল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।