এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


পাখি আক্তার:বরিশালে ধর্ষণ মামলায় নিখিল চন্দ্র শীল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত নিখিল চন্দ্র শীল ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব দপদপিয়া এলাকার লক্ষ্মী চন্দ্র শীলের ছেলে।রোববার (০৮ সেপ্টেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়,আসামির সঙ্গে নলছিটি উপজেলার রায়পাশা এলাকার বাসিন্দা ও ভিকটিমের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিলো। সেই সূত্র ধরে নিখিল চন্দ্র শীল তাকে ২০১৪ সালের ১১ ডিসেম্বর বরিশাল নগরের বিবির পুকুর এলাকায় ঘুরতে যায়।কিন্তু কৌশলে ভিকটিমকে নিয়ে নগরের পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ওঠে নিখিল। সেখানে তাকে একাধিকবার ধর্ষণের পর বিয়ের আশ্বাস দিয়ে হোটেল ত্যাগ করে।

পরবর্তীতে ভিকটিম বিয়ের কথা বললে নিখিল তালবাহানা শুরু করে। একপর্যায়ে ২০১৫ সালের ১০ জুন বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন ভিকটিম। এরপর ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর ওই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন।আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার এ রায় দেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি(স্পেশাল পিপি)ফয়জুল হক ফয়েজ।

Top