নগরীর শীতলাখোলায় ৪ তলার প্লান পাসে করে ৬ তলা - Alokitobarta
আজ : সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীর শীতলাখোলায় ৪ তলার প্লান পাসে করে ৬ তলা


নিজস্ব প্রতিবেদ বরিশাল নগরীর ১৯ নং ওয়ার্ডে শীতলখোলা রঙধনু কমিউনিটিসেন্টারের বিপরীত পাশে এক ব্যক্তির বিরুদ্ধে র্নির্র্ধারিত প্লান পাসের বাইরে গিয়েআইন অমান্য করে বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে আসছেন। তার নাম প্রলয় কর্মকার।তিনি সোনালী ব্যাংকে কর্মরত রয়েছেন। সূত্র জানায়-বরিশাল সিটি কর্পোরেশন থেকেপ্রলয় কর্মকর ভবন নির্মাণের জন্য ৪ তলা ফাউন্ডেশনের প্লান পাস করেন। কিন্তু ৪ তলারঅতিক্রম করে ৬ তলা ভবন নির্মাণের কাজ করে আসছেন।

এ বিষয়ে প্রলয় কর্মকর বলেন-সিটি কর্পোরেশনের লোকের সঙ্গে ম্যানেজ হয়েছে,এখন আবার আপনারা আসছেন কেন।এদিকে স্থানীয়রা জানান- সোনালী ব্যাংকে কর্মরত প্রলয় কর্মকর আইন কানুনকেবৃদ্ধাঙ্গলী দেখিয়ে কাজ করে আসছেন। স্থানীয় সচেতন মহল এ বিষয়ে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল­াহর আশু দৃষ্টি কামনা করেছেন।

Top