আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্ক‌হে‌ডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্ক‌হে‌ডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ


মনিরুল ইসলাম মিলন:বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্ক‌হে‌ডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে মো.সানাউল্লাহর(৪০)মরদেহ করেছে পুলিশ।সোমবার(৯সে‌প্টেম্বর)সকালে মরদেহ উদ্ধার করা হয়।সানাউল্লাহ মুলাদী উপজেলার ভাঙ্গারমোনা এলাকার মোবারক আলী সিকদারের ছেলে।

বরিশাল নৌ-পুলিশের নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ প‌রিদর্শক কবির হোসেন জানান,সকালে স্থানীয়রা মর‌দেহ‌ ভাসতে দেখে ফাঁড়িতে খবর দেয়। পরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর লাগোয়া নদ থেকে সানাউল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গত শনিবার(৭ সেপ্টেম্বর)দিনগত রাতে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদে বাল্ক‌হে‌ডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ছয়জন জেলের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠলেও সানাউল্লাহ নিখোঁজ ছিলেন। পরে তার সন্ধানে রোববার (৮ সেপ্টেম্বর) আড়িয়াল খাঁ নদে সারাদিন অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা। রোববার সন্ধ্যা পর্যন্ত জেলে সানাউল্লাহর সন্ধান না পেয়ে অভিযান শেষ করেন ডুবুরি দলের সদস্যরা।

Top