৩০৫ পিস ইয়াবাসহ হাসিনা বেগম নামে এক মাদকবিক্রেতাকে আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৩০৫ পিস ইয়াবাসহ হাসিনা বেগম নামে এক মাদকবিক্রেতাকে আটক


আ:রাজ্জাক হাওলাদার:বরিশালের গৌরনদী উপজেলা থেকে ৩০৫ পিস ইয়াবাসহ হাসিনা বেগম নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।রোববার(০৮ সেপ্টেম্বর)সকালে তাকে আটক করা হয়।হাসিনা গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের নান্নু মৃধার স্ত্রী।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবিক্রেতা হাসিনার বসত ঘরের সামনে থেকে ৩০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে,গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা মনির মাঝিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মনির ওই এলাকার ইঙ্গুল মাঝির ছেলে।রোববার(০৮ সেপ্টেম্বর)সকালে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,শনিবার(৭ সেপ্টেম্বর)রাতে মাদকবিক্রেতা মনিরকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে র‌্যাবের ডিএডি আল মামুন সিকদার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Top