সব অপরাধের মূল হচ্ছে মাদক। মাদক জীবনকে ধ্বংস করে দেয়। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সব অপরাধের মূল হচ্ছে মাদক। মাদক জীবনকে ধ্বংস করে দেয়।


পাখি আক্তার:বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেছেন,সব অপরাধের মূল হচ্ছে মাদক। মাদক জীবনকে ধ্বংস করে দেয়। সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। এখনো যেসব মাদক ব্যবসায়ী ও সেবীরা আত্মসমর্পণ করেননি তাদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে রোববার (৮ সেপ্টেম্বর) সকালে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী ও সেবীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল বলেন,মাদকের কারণে ব্যক্তি,পরিবার,সমাজ সবই নষ্ট হয়।তাই মাদক ছেড়ে সুপথে আসুন।
তিনি বলেন,আমরা বরিশাল বিভাগে এক হাজার ৩০০ জনের মতো আত্মসমর্পণকারী মাদকসেবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। আমাদের উদ্দেশ্য হলো মাদক ছেড়ে যেন সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে।বরিশালের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ, মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, নারী নেত্রী রাহিমা সুলতান কাজল।

সভা শেষে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী ও সেবীদের নিয়ে ‘স্বপ্নতরী’ সংগঠনের শুভ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল।মতিবিনিময় সভায় ছয়জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। এর আগে, ২২৩ জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেছিল।২২৯ জন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য তাদের সমন্বয়ে স্বপ্নতরী নামে একটি সমিতি গঠন করা হয়। এ সমিতির মাধ্যমে আত্মসমর্পণকারীদের ভবিষ্যৎ জীবন উন্নয়নের চেষ্টা চলছে। এ সমিতিতে বর্তমানে ৫৫ জন সদস্য রয়েছেন।

Top