দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের সঙ্গে বরিশালেও চলছে নানা ধরনের প্রস্তুতি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের সঙ্গে বরিশালেও চলছে নানা ধরনের প্রস্তুতি।


রিক্তা আক্তার মালা:সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের সঙ্গে বরিশালেও চলছে নানা ধরনের প্রস্তুতি। বরিশাল নগর ও জেলার সব উপজেলার প্রায় অধিকাংশ মন্দিরেই চলছে প্রতিমা তৈরির কাজ।জানা গেছে,বরিশালে এবার ৬১৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বরিশাল মহানগরে ৪০টির মতো মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুণ্ডু জানান,মহানগরসহ গোটা বরিশাল জেলায় এখন পর্যন্ত ৬১৩ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্ত মণ্ডপের বিষয়টি সঠিকভাবে জানতে আরও কয়েকদিন সময় লাগবে। প্রতিবারের মতো এবারেও বেশি পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়ায় উপজেলায়।এদিকে পূজা উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার(এসপি) মো.সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুণ্ডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে প্রমুখ।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরি অনুযায়ী পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে। পূজা উৎসবকে ঘিরে উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের ছাড়াও গোটা বরিশাল জেলায় ৯২৪ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া মহানগরে পৃথকভাবে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের মোতায়েন করা হবে।

Top