বিএমপির সভায় নানা নির্দেশনা আশুরা ঘিরে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিএমপির সভায় নানা নির্দেশনা আশুরা ঘিরে


পাখি আক্তার:বরিশালে পবিত্র আশুরা পালন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(০৭ সেপ্টেম্বর)বিকেলে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানান হয়, প্রায় সাড়ে ৫ শত পুলিশ সদস্যদের বিভিন্ন টিমে ভাগ করে পবিত্র আশুরা সুষ্ঠভাবে পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নির্দিষ্ট পোশাকে স্বেচ্ছাসেবক মোতায়ন করা হবে।

এদিকে বরিশালে পবিত্র আশুরার মিছিলে অংশ নিতে ইচ্ছুকদের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা।নির্দেশনার মধ্যে আছে,মিছিলে বল্লম, চাকুসহ কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না।সূর্যাস্তের আগেই মিছিল শেষ করতে হবে। রাতের বেলায় কোনো ধরনের তাজিয়া মিছিল ও সমাবেশ করা যাবে না। তাজিয়া মিছিলে বাঁশের দৈঘ্য ১২ ফুটের বেশি হবে না। মিছিলের রুটগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় থাকতে হবে। তল্লাশি শেষ হওয়ার পরই মিছিলে প্রবেশ করতে পারবেন।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক প্রমুখ।

Top