বানারীপাড়ায় অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বানারীপাড়ায় অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে


পাখি আক্তার:বানারীপাড়ায় অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।শনিবার বেলা ১১টায় কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সভাপতিত্বে গভর্নিং বডির এক জরুরী সভায় তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি ৭ কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে জবাব চাওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা জানান অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ও অন্য একটি কলেজের নারী লাইব্রেরিয়ানের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সহ ২২ টি অভিযোগ এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে সম্প্রতি লিখিত অভিযোগ করার পাশাপাশি তাকে তিন দফা শোকজ নোটিশ দেওয়ার পরেও কোন জবাব না দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Top