বানারীপাড়ায় পুলিশ-জনতার ওপেন হাউস ডে অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বানারীপাড়ায় পুলিশ-জনতার ওপেন হাউস ডে অনুষ্ঠিত


পাখি আক্তার:বানারীপাড়ায় পুলিশ-জনতার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার মাদ্রাসা মিলনায়তনে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. আনোয়ার সাঈদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পুলিশ ও জনতা মিলে ইভটিজিং,মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হলে দেশ থেকে এগুলো নির্মূল করা সম্ভব। এ জন্য পুলিশকে সবসময় তথ্য দিয়ে সাহায্য করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খলিলুর রহমান,লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকবাল হোসেন,আওয়ামী লীগ নেতা মো. বজলুর রহমান প্রমুখ।

এরপর বেলা সাড়ে ১১টায় সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে “স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম”র উদ্যোগে পুলিশ ও শিক্ষার্থীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষক গোলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বাকেরগঞ্জ সার্কেল) মো. আনোয়ার সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ওসি মো.খলিলুর রহমান,লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. বজলুর রহমান প্রমুখ।

Top