৯০২৬৪ হজ যাত্রী দে‌শে ফিরেছেন - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

৯০২৬৪ হজ যাত্রী দে‌শে ফিরেছেন


আলোকিত বার্তা:পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯০ হাজার ২৬৪ জন হজ যাত্রী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩৪টিসহ মোট ২৫৭টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। চল‌তি বছর হজ পালন কর‌তে গি‌য়ে হজের আগে ও প‌রে মোট ১১২ জন হা‌জি/হজযা‌ত্রী মারা যান। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের ম‌ধ্যে মক্কায় ১০০ জন, ম‌দিনায় ১১ জন ও জেদ্দায় এক জন মারা যান।

Top