আটক ১ চাকরি দেওয়ার নামে প্রতারণা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আটক ১ চাকরি দেওয়ার নামে প্রতারণা


বাইজিদ রানা লিটন:বরিশালে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মো.মবিনুর রহমান(৫৩)নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।মবিনুর রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতেরদিয়া এলাকার মৃত. আ. বারি আকনের ছেলে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাতে পিরোজপুরের নেছারাবাদ ‍উপজেলা থেকে তাকে আটক করা হয়।

এতে বলা হয়,আটক মবিনুর রহমান দীর্ঘদিন ধরে ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে বিভিন্ন বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে হতে অর্থ হাতিয়ে নিচ্ছিলো। তিনি নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বলে সাধারণ মানুষের কাছে পরিচয় দিতেন।এরই ধারাবাহিকতায় সম্প্রতি সৌরভ দাস, আকাশ পাল, রিয়াদুল ইসলাম, বিশ্বজিৎ দাস, অনুপ কুমার বসু ও আমিনুর রহমানের সেনাবাহিনীতে চাকরি হয়েছে জানিয়ে তাদের যশোরের ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল করায়। পাশাপাশি প্রত্যেকের কাছে টাকা দাবি করে। এতে মবিনুরের প্রতি অভিভাবকদের সন্দেহ হয়।এরপর অভিভাবকরা বিষয়টি র‌্যাবকে জানায়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। প্রথামিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার হিসাবে পরিচয় দিলেও পরে তিনি সব সত্য স্বীকার করেন।

Top