অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান


পাখি আক্তার:বানারীপাড়ায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষানুরাগী ও সমাজসেবী কর্নেল(অব.) প্রকৌশলী সৈয়দ আনোয়ার হোসেন ও যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ দেলোয়ার হোসেনের উদ্যোগে তাদের বাবা মরহুম সৈয়দ আকবর হোসেন ও মা মরহুমা হালিমা বেগমের স্মরণে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলমের সভাপতিত্বে এ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক কাওসার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষানুরাগী ও সমাজসেবী কর্নেল(অব.) প্রকৌশলী সৈয়দ আনোয়ার হোসেন ও যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ দেলোয়ার হোসেন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,পৌরসভার কাউন্সিলর প্রভাষক এমাম হোসেন,শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিছা প্রমুখ।এছাড়াও অতিথি ছিলেন বন বিভাগের সাবেক রেঞ্জ কর্মকর্তা একে এম মহিউদ্দিন আহম্মেদ,সমাজসেবী জাহাঙ্গীর হোসেন,বাবুল হাওলাদার,প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন প্রমুখ।
প্রসঙ্গত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Top