শেবামেকের বাবুর্চি গ্রেফতার ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শেবামেকের বাবুর্চি গ্রেফতার ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা


শাহাদাত হোসেন রুবেল:আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) বাবুর্চিকে গ্রেফতার করা হয়েছে।শনিবার(৭ সেপ্টেম্বর)দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।গ্রেফতার মো. হানিফ ওরফে নয়ন (৪৫) বরিশাল নগরের চরেরবাড়ি এলাকার মৃত আফাত উদ্দিন ফকিরের ছেলে। তিনি শেবামেকে বাবুর্চির কাজ করেন।

র‌্যাব জানায়,অভিযোগ আছে,নয়ন আট বছরের এক শিশুকে প্রায় তিন মাস ধরে যৌন হয়রানি করে আসছেন।শিশুটির পরিবারের অনুপস্থিতিতে বিভিন্ন সময় চকলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে ধর্ষণের চেষ্টা করতেন তিনি।বিষয়টি প্রতিবেশীদের নজরে পড়ে। আসামি ও বাদী শেবামেকের সামনে ৪র্থ শ্রেণী স্টাফ কোয়ার্টারে পাশাপাশি থাকতেন।

গত বুধবার(৪ সেপ্টেম্বর)শিশুটি কোয়ার্টারের সামনে মাঠে খেলার সময় নয়ন তাকে আগের মতোই চকলেটের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।এসময় শিশুটি চিৎকার করলে অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন।পরে,নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার (৬ সেপ্টেম্বর) শেবামেকের সামনে থেকে অভিযুক্ত নয়নকে গ্রেফতার করে।

Top