ডেঙ্গু রোগীর সংখ্যা বরিশালে কমছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ডেঙ্গু রোগীর সংখ্যা বরিশালে কমছে


বাইজিদ রানা লিটন:ব‌রিশাল বিভা‌গে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই কম‌ছে। গত ২৪ ঘণ্টায় বিভা‌গের বি‌ভিন্ন হাসপাতা‌লে মোট ৫৭ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন।শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিভিন্ন হাসপাতালে চি‌কিৎসাধীন আছেন ১৯৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভ‌র্তি ছিলেন ৬২ জন। আর চি‌কিৎসাধীন ছিলেন ২২২ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রে গে‌ছেন ৮০ জন। শুরু থে‌কে এপর্যন্ত মোট ভ‌র্তি হ‌য়েছেন ৪ হাজার ৫২২ জন। সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রেছেন ৪ হাজার ৩২৩ জন। আর মারা গে‌ছেন ১১ জন।

এদি‌কে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছেন ২৪ জন। বর্তমা‌নে চি‌কিৎসাধীন ৮৪ জন। ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। এর আ‌গের ২৪ ঘণ্টায় নতুন ভ‌র্তি ছিলেন ২০ জন। আর চি‌কিৎসাধীন ছিলে ১০৪ জন। গত ১৬ জুলাই থে‌কে এই হাসপাতা‌লে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভ‌র্তি হ‌য়ে‌ছেন ১ হাজার ৯৯২ জন। আর সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রে গে‌ছেন ১ হাজার ৯০২ জন। এই হাসপাতা‌লে মারা গে‌ছেন ৬ জন ডেঙ্গু রোগী।

Top