রবীন্দ্রসঙ্গীত পরিষদের সম্মেলন বরিশালে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

রবীন্দ্রসঙ্গীত পরিষদের সম্মেলন বরিশালে


বাইজিদ রানা লিটন:জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের বরিশাল শাখার সপ্তদশ দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলন উপলক্ষে নগরের সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন সাংবাদিক ও সংস্কৃতি জন অ্যাডভোকেট মানবেন্দ্র বট ব্যাল।উদ্বোধনকালে তিনি বলেন,রবীন্দ্রনাথের প্রেরণা আমাদের চেতনা হয়ে আজো পথ দেখায়। তার চেতনায় বিশ্বাসী হয়ে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা বিস্তারে আমাদের একযোগে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক অধ্যাপক ড.অসীম কুমার দত্ত,সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ, সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়াল প্রমুখ।সম্মেলন উপলক্ষে একটি র‌্যালি বের করা হয় যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর গালর্স স্কুল মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিকে,সন্ধ্যায় সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা।

Top