এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।


পাখি আক্তার:বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে সুমাইয়া আক্তার(২০)নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া মারা যান।জানা যায়, প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে আড়াই বছর আগে সলিয়াবাকপুর গ্রামের পিন্টু হাওলাদারের পুত্র মাসুদ হাওলাদারের সঙ্গে চাখার গ্রামের হাবিবুর রহমান মেকারের কন্যা সুমাইয়ার বিয়ে হয়। সুমাইয়ার স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে অকারণে সুমাইয়াকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করছিল।

সুমাইয়ার নানা মোহাম্মদ আলী জানান,গত সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে (মোহাম্মদ আলী) সুমাইয়ার শ্বশুর ফোন করে জানান- তার নাতনি কীটনাশক জাতীয় কিছু পান করেছেন। খবর পেয়ে সুমাইয়ার শ্বশুর বাড়িতে রওয়ানা হন মোহাম্মদ আলী। পথিমধ্যে দেখতে পান অচেতন অবস্থায় ভ্যান গাড়িতে করে তার নাতনিকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সুমাইয়াকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে মারা যান সুমাইয়া।এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খ‌লিলুর রহমান জানান, এখ‌নো কেউ এ বিষ‌য়ে অ‌ভি‌যোগ দেয়‌নি। অভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

Top