রোহিঙ্গা সংকট: ঐতিহাসিক শেকড় সন্ধান ও সমকালীন বাস্তবতা’শীর্ষক সেমিনার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

রোহিঙ্গা সংকট: ঐতিহাসিক শেকড় সন্ধান ও সমকালীন বাস্তবতা’শীর্ষক সেমিনার


রফিকুল ইসলাম:বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)রোহিঙ্গা সংকট: ঐতিহাসিক শেকড় সন্ধান ও সমকালীন বাস্তবতা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে ববি ইতিহাস ও সভ্যতা বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ববির ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষক ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মেসবাহ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সেমিনারে রোহিঙ্গা সংকট নিয়ে মৃত্তিকা কামাল নির্মিত এস্কেপ’এবং‘হোম এওয়ে ফ্রম হোম’ও উজান রহমান নির্মিত “আরসন,র‌্যাপ,ব্রুটাল মার্ডার’এই ডকুমেন্টারিগুলো প্রদর্শন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক সুরাইয়া আক্তার ।

Top