বাবুগঞ্জে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দের জেরে কাচ ভাঙচুর ও সড়ক অবরোধের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাবুগঞ্জে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দের জেরে কাচ ভাঙচুর ও সড়ক অবরোধের


শাহাদাত হোসেন রুবেল:বাসে ওঠা নিয়ে বরিশালের বাবুগঞ্জে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দের জেরে কাচ ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গাসাগর এলাকার বরিশাল-বানারীপাড়া সড়কে এ ঘটনা ঘটে।পরে,পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার মাধবপাশা এলাকার চন্দ্রদ্বীপ হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী গন্তব্যে যাওয়ার জন্য একটি বাসে ওঠার চেষ্টা করে।কিন্তু, বাসের হেলপার না তুলে উল্টো ধাক্কা দিলে সে পড়ে যায়।এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে, শিক্ষার্থীরা একত্রিত হয়ে বাসটিতে ভাঙচুর চালায় ও শ্রমিকদের মারধর করে। পাশাপাশি,বরিশাল টু বানারীপাড়া সড়ক অবরোধ করে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পরপরই বরিশাল বাস মালিক সমিতির নেতারা শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন।বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান,শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পাশাপাশি মালিক সমিতির নেতাদের ডেকে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Top