বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ভর্তি নিষিদ্ধ পলিথিনসহ দু’জনকে আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ভর্তি নিষিদ্ধ পলিথিনসহ দু’জনকে আটক


আলোকিত বার্তা:বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ভর্তি নিষিদ্ধ পলিথিনসহ দু’জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়।আটক দু’জন হলেন- বরিশাল শহরের পলাশপুর বৌ বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিন এবং আমানতগঞ্জ এলাকার বাসিন্দা ও ইজিবাইকচালক আক্কাস হোসেন। জব্দকৃত পলিথিনের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

আমানতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সবুর খান জানান,পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন যেকোনো একটি পরিবহনে ঢাকা থেকে শহরের নথুল্লাবাদে নিয়ে আসা হয়। সেখান থেকে একটি ইজিবাইকে করে ওই পলিথিন শহরের নতুন বাজার এলাকায় পাঠানো হয়। নতুন বাজারে পৌঁছালে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন ও তার সঙ্গে থাকা শিপন নামে এক ব্যক্তি পলিথিনবোঝাই ইজিবাইকটি আমানতগঞ্জ এলাকায় নিয়ে আসে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতাসহ দু’জনকে আটক করলেও শিপন পালিয়ে যান।
এসআই সবুর বলেন, পলিথিনের মালিকানা দাবি করে এখনো কেউ আমাদের কাছে আসেনি। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই করে এ ঘটনায় মামলা দায়ের করা হবে। আপাতত আটকদের পলিথিনসহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Top