বরিশালে মাদক মামলায় ফারুক হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে মাদক মামলায় ফারুক হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


পাখি আক্তার:বরিশালে মাদক মামলায় ফারুক হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বরিশালের জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত ফারুক বরিশাল শহরের কাউনিয়া কালাচাঁনবাড়ি এলাকার নান্না মিয়ার ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ মে কাউনিয়া থানা পুলিশ সাধুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিল ও ৩২ গ্রাম হেরোইনসহ ফারুককে আটক করে।এ ঘটনায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। থানার এসআই এ আর মুকুল একই সালের ২৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে বৃহস্পতিবার এ রায় দেন। রায়ে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ফেনসিডিলের জন্য ছয় বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Top