এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আলোকিত বার্তা:বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে কাওছার সরদার (২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ওই কলেজের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কাওছার সরকারি বরিশাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেলার গৌরনদী উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের সিরাজ সরদারের পুত্র।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার নিহত শিক্ষার্থীর স্বজনদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, কলেজছাত্র কাওছার সরদার কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামি করে আসছিল। তার অভিভাবকরা তাকে মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসকও দেখিয়েছিলেন। চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী তার চিকিৎসাও চলছিল।

তিনি আরও জানান,বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কাওছার তার বাবাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতেই বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের চাম্বুল গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কাওছার।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওছারের মরদেহ উদ্ধার করে।মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Top