২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার আনসার কমান্ডার আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার আনসার কমান্ডার আটক


বাইজিদ রানা লিটন:বরিশালের উজিরপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের। আনসার কমান্ডার আটক হয়েছে।
উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মৃত তেলাম আলী মোল্লার ছেলে লম্পট বৃদ্ধ শাহে আলম(৬৫) বৃহষ্পতিবার বেলা ১১ টায় একই এলাকার ওমর আলি মোল্লার মেয়ে ২য় শ্রেণির ছাত্রীকে স্কুলের সামনে থেকে খাবার দেয়ার কথা বলে ডেকে নিয়ে দোকানের মধ্যে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটি ডাকচিৎকার করলে স্থানীয়রা জড় হয়ে অপ্রীতিকর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এবং লম্পটকে ধরে স্কুলে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়। উজিরপুর মডেল থানার এস.আই আব্দুর রব লম্পটকে থানায় নিয়ে যায়।

জানা যায়,লম্পট শাহে আলম জল্লা ইউনিয়ন আনসার ভিডিপির কমান্ডার।এ ঘটনায় ছাত্রীর পিতা ওমর আলি মোল্লা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করেছে।

Top