বরিশালে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


পাখি আক্তার:বরিশালে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এ হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চর ফতেপুর এলাকার নিহত মোসলেম ফকিরের ছেলে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম।আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ মে রাত ৮টার দিকে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ফারুক তার বাবা মোসলেমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে মোসলেমকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মোসলেমের অপর ছেলে আমিনুল ইসলাম পরের দিন ২৫ মে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। একই সালের ২৮ আগস্ট আদালতে পুলিশ চার্জশিট দাখিল করে। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন।

Top