অর্থ দাবির অভিযোগ বরিশালে ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অর্থ দাবির অভিযোগ বরিশালে ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে


বাইজিদ রানা লিটন:বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের(ইউএনও)দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধভাবে অর্থ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে।বুধবার(৪ সেপ্টেম্বর)এ ব্যাপারে নিশ্চিত করেন আগৈলঝাড়া ইউএনও বিপুল চন্দ্র দাস।

ইউএনও জানান,মঙ্গলবার(৩ সেপ্টেম্বর)একটি প্রতারক চক্র তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়,মোল্লাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়, রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফোন করে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করে। পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধানরা এ ব্যাপারে তাকে অবহিত করলে ফোন নম্বর ক্লোন করার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিপুল চন্দ্র বলেন,সে সময় যাদের ফোন দেওয়া হয়েছে,তাদের মোবাইলে আমার নম্বর দেখালেও, পরবর্তীতে ওই নম্বরে আর কল যাচ্ছিল না। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি। পাশাপাশি স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিদেরও অবহিত করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার ব্যাপারে জানানো হয়েছে। এরপর এখন পর্যন্ত আর কোনো ভুয়া ফোনকলের খবর পাইনি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.আফজাল হোসেন জানান,এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Top