ডেঙ্গু রোধে বরিশাল নগরের ৬টি ভবনে অভিযান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ডেঙ্গু রোধে বরিশাল নগরের ৬টি ভবনে অভিযান


বাইজিদ রানা লিটন:ডেঙ্গু রোধে বরিশাল নগরের ৬টি ভবনে অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুুপুরে নগরের কাটপট্টি ও কালিবাড়ি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে তারা নির্মাণাধীনসহ ৬টি ভবনে অভিযান চালান। এসময় কাটপট্টি রোড এলাকার অর্পনা ঘোষের মালিকানাধীন ‘ঘোষ ভবন’ ও মাহাবুবুর রহমান পিন্টুর নির্মাণাধীন ভবনে অপরিচ্ছন্ন ও এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন দু’টির মালিকদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় বরিশাল সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক সাইফুল,মেডিকেল অফিসার ডা.খন্দকার মঞ্জুরুল ইসলাম শুভ্রসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়,বরিশাল বিভাগের জেলা ও উপজেলার সরকারি এবং প্রাইভেট হাসপাতালগুলোতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আগের তুলনায় কমতে শুরু করেছে। তবে এ রোগ পুরোটা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সর্তকাবস্থায় রয়েছে।

স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের জেলা ও উপজেলায় গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৪ জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। সব মিলিয়ে বিভাগের সরকারি ও প্রাইভেট হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ২২০জন চিকিৎসা নিচ্ছেন। মারা গেছেন ১১ জন।

Top