স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সহযোগিতা করা হবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সহযোগিতা করা হবে।


রফিকুল ইসলাম:বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেছেন,জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সহযোগিতা করা হবে।তবে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বরিশাল নগরের বিডিএস মিলানায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তায়নকারী কর্তৃপক্ষের অধিপরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের জলবায়ু অর্থায়নে বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন।

সভায় ‘জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ:চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- রিসার্চ (জলবায়ু অর্থায়নে সুশাসন) মো. রাজু আহম্মদে মাসুম।সভায় সনাক এর পক্ষ থেকে ‘জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সুপারিশ করা হয়।সুপারিশগুলো হলো- প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত নাগরিক সনদ স্থাপন করা, দাত্বিপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগ ও তাদের নামের বোর্ড গঠন করে জনসম্মুখে প্রকাশ, তথ্য দেওয়ায় রেজিস্টার অনুসরণ করা, সেবা বিষয়ক তথ্যপত্র প্রকাশ এবং প্রচার করা, অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন, অভিযোগ নিরসন কমিটি গঠন ও গৃহীত অভিযোগ যথাসময়ে নিষ্পত্তি করণ, অভিযোগ গ্রহণ ও নিরসন রেজিস্টার চালু করা, যে কোন অভিযোগ জানানোর জন্য হট লাইন চালু করা, বিভিন্ন কমিটিতে নারী সদস্য অন্তভুক্তিকরণ, সেবার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া, প্রকল্প এলাকায় গণশুনানি আয়োজন করা, প্রকল্পের বাজেট, কাজের বিবরণ এবং সময়কাল উল্লেখ করে বোর্ড স্থাপন, প্রকল্পের চাহিদা অনুযায়ী স্থানীয় জনসাধারণের মধ্য থেকে যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের সুযোগ দেওয়া ইত্যাদি।

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো.আবুল কালাম,সনাক উপদেষ্টা ডা. সৈয়দ হাবিবুর রহমান,আনোয়ার জাহিদ, সনাক সদস্য সাইফুর রহমান মিরণ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী সৈয়দ মাইনুল মাহমুদ, প্ল্যান ইন্টার ন্যাশনালের বিভাগীয় ব্যবস্থাপক শাহরুখ সোহেল, সেভ দ্য চিল্ড্রেনের সিনিয়র ম্যানেজার মো. ফারুক হোসেন,ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মো.নাসির উদ্দিন,বেলা’র সমন্বয়কারী লিংকন বায়েন প্রমুখ।

Top