প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী হত্যার অভিযোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু পুনঃনিরীক্ষণে এসএসসিতে নতুন করে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির ‘বিদ্রোহী’ ইস্যুতে স্থানীয় সরকার নির্বাচন আগেভাগেই কঠোর অবস্থানে বিএনপি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ‘মামলা লিস্টে নিতেও দুর্নীতি’সব আদালত দুর্নীতিমুক্ত করার দাবি আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না,সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগোতে চাই ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয় দেশের বিভিন্ন এলাকায় কৃষকের ভোগান্তি কমছে না,কৃত্রিম সংকট তৈরি থাকল র‌্যাবের প্রায় সবই,নতুন হলো এসআরবি

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী হত্যার অভিযোগ


রিক্তা আক্তার মালা:বরিশালের হিজলা উপজেলার চর ছয়গাঁও এলাকায় পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী কাওসার দপ্তরিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।মঙ্গলবার(০৩ সেপ্টেম্বর)সকালে কাওসার দপ্তরির(৪৮)মরদেহ উদ্ধার করে পুলিশ।কাওসার ওই এলাকার মৃত জামেদ আলী দপ্তরির ছেলে।

এদিকে,হত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ নিহত কাওসারের স্ত্রী সাজেদা বেগম (৩৫) ও হিজলা উপজেলার চর ছয়গাঁও এলাকার আলমগীর হোসেন ব্যাপারীর ছেলে মাসুদ ব্যাপারীকে (৩০) আটক করেছে পুলিশ।বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিন জানান, বুধবার (০৪ সেপ্টেম্বর) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে কাওসারের মরদেহ ময়নাতদন্ত করা হবে। নিহত কাওসারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

তিনি বলেন,ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এজন্য নিহতের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। তবে নিহত কাওসারের ছেলে ঢাকায় অবস্থান করায় এখনো এ ঘটনা কোনো মামলা হয়নি।

Top