দুঃখজনক হলেও সত্য,সাঁতার না জানায় এ অঞ্চলে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার বাড়ছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দুঃখজনক হলেও সত্য,সাঁতার না জানায় এ অঞ্চলে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার বাড়ছে।


রফিকুল ইসলাম:বরিশাল সিটি করপোরশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, নগরের পুকুর-জলাশয়গুলো নির্বিচারে ভরাট করায় শিশুরা সাঁতার শেখা থেকে বঞ্চিত হচ্ছে।দুঃখজনক হলেও সত্য, এ সাঁতার না জানায় অঞ্চলে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার বাড়ছে।এটি কমিয়ে আনতে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নগরীর চারটি পুকুরে ৪ থেকে ১৪ বছরের শিশুদের বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) নগরের আমানতগঞ্জ এলাকায় শহীদ সুকান্ত বাবু স্মৃতি পার্ক সংলগ্ন পুকুরে ‘শিশুদের জীবন সুরক্ষায় সাঁতার শেখা’ কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।মেয়র বলেন, আগে এ অঞ্চলের মানুষেরা জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আসতো। আমাদের সে ঐতিহ্য ফিরিয়ে আনতে শিশুদের সাঁতার শেখাতে হবে। অথচ এখন আমাদের শিশুরা সে সুযোগই পাচ্ছে না।

তিনি বলেন, তেমন কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় কোমলমতি শিশুরা বিপথগামী হচ্ছে। ওদের কথা চিন্তা করে নগরের প্রতিটি ওয়ার্ডে মিনি পার্কের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের বরিশাল প্রধান তৌফিক আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, স্কোপের এনায়েত হোসেন শিবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সাঁতার শেখার জন্য ছেলে শিশুদের শহীদ সুকান্ত বাবু স্মৃতি পার্ক সংলগ্ন পুকুর ও পরেশ সাগরের পুকুর এবং মেয়েদের জন্য ব্যাপ্টিস্ট মিশন বালিকা বিদ্যালয় ও অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর নির্ধারণ করা হয়েছে।

Top