হয় কাজ দাও, নয়তো রিক্সা চালিয়ে বাঁচতে দাও” - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

হয় কাজ দাও, নয়তো রিক্সা চালিয়ে বাঁচতে দাও”


শাহাদাত হোসেন রুবেল:হয় কাজ দাও, নয়তো রিক্সা চালিয়ে বাঁচতে দাও” এ শ্লোগান দিয়ে নগরে ব্যাটারী চালিত রিক্সা চালকদের হয়রানী বন্ধ করাসহ রিক্সা চালানো ছেড়ে দেওয়া চালকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত উচ্ছেদ করা চলবে না। এছাড়া প্রয়োজনী নীতিমালা করে চলাচলের জন্য অনুমতি প্রদান করার দাবী জানিয়ে বরিশাল নগরের প্রান কেন্দ্র সদররোডে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারীচালিত রিক্সা শ্রমীক মালিক সংগ্রাম কমিটি।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় একর্মসূচী পালন করেন তারা।বরিশাল রিক্সা শ্রমীক মালিক সংগ্রাম কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিকদল বাসদ জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্টের নেতা বাবুল তালুকদার, শহিদুল ইসলাম, শুশান্ত শকুল ও জেলা ছাত্র ইউনিয়ন নেতা নিলিমা জাহান প্রমুখ।এর পূর্বে তারা লাল পতাকাসহ বিভিন্ন প্লাকার্ড নিয়ে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।

Top