রহস্যজনক মৃত্যু বানারীপাড়ায় গৃহবধূর - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

রহস্যজনক মৃত্যু বানারীপাড়ায় গৃহবধূর


পাখি আক্তার:বরিশালের বানারীপাড়ায় সলিয়াবাকপুর গ্রামে সুমাইয়া আক্তার (১৮) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।বুধবার ভোরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।জানা গেছে, গত আড়াই বছর পূর্বে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের পিন্টু হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদারের সঙ্গে চাখারের হাবিবুর রহমান মেকারের মেয়ে সুমাইয়ার প্রথমে প্রেম ও পরবর্তীতে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমাইয়াকে দুই ননদ সেলিনা ও সালমা ঠুনকো ছুঁতোয় মানসিক ও শারীরিক অত্যাচার করে আসছিলো। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুমাইয়ার নানা মোহাম্মদ আলীকে সুমাইয়ার শ্বশুর পিন্টু হাওলাদার মুঠোফোনে জানায় তার নাতনী কীটনাশক জাতীয় কিছু পান করেছে। খবর পেয়ে তিনি সুমাইয়ার শ্বশুর বাড়িতে রওয়ানা হলে পথিমধ্যে দেখতে পান ভ্যান গাড়িতে করে তার নাতনীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে।

পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধিন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে সে মারা যায়।সুমাইয়ার পরিবারের দাবী পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে তার শ্বশুর পরিবার।বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Top