রদবদল বিসিসির ৩ কর্মকর্তার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

রদবদল বিসিসির ৩ কর্মকর্তার


বাইজিদ রানা লিটন:বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩ কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত করা হয়েছে।তিন কর্মকর্তা হলেন-বিসিসির বাণিজ্য শাখার ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মো.আজিজুর রহমান,কর ধার্য শাখার এস্টেট কর্মকর্তা(অ্যাসেসর হিসেবে কর্মরত) মো.মাহবুবুর রহমান ও আইন শাখার আইন সহকারী মো.রফিকুল ইসলাম।এদিকে,সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমানে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শঠতা ও মিথ্যাচারের মাধ্যমে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকার পরেও নিজেকে জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে তথ্য কমিশনের একটি শুনানিতে অংশ নেন। যা চাকরি বিধির নিয়ম বহির্ভূত এবং আচরণ বিধি ভঙ্গের শামিল। তাই তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আর এর জবাবও আগামী তিনদিনের মধ্যে দিতে বলা হয়েছে।পৃথক তিনটি আদেশই জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার জন্যও বলা হয়েছে।বুধবার (০৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।

Top