বরিশালে মাদক মামলায় এক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে মাদক মামলায় এক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


আ:রাজ্জাক হাওলাদার:বরিশালে মাদক মামলায় এক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়েছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জেলা জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে শহীদ আহম্মেদ এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আনোয়ার যশোরের বেনাপোল থানার পোড়াবাড়ি এলাকার বাসিন্দা আমিন উদ্দিন মৃধার ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়,২০১২ সালের ১০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নগরের আমতলা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারকে থামানোর জন্য সংকেত দিলে তা অমান্য করে গাড়িটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশের সদস্যরা ধাওয়া করলে জিয়া সড়ক এলাকায় প্রাইভেটকারটি থামিয়ে চালক পালিয়ে যান। পরে ডিবি পুলিশের সদস্যরা প্রাইভেটকার থেকে দুই হাজার ৭৫০ বোতল ফেনসিডিলসহ আনোয়ারুলকে আটক করে। এ ঘটনায় ওই দিনই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।পরবর্তীতে ২০১২ সালের ২১ নভেম্বর ডিবির এসআই ইরানুল ইসলাম ঘটনার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।তবে রায়ের সময় আনোয়ারুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন করা হয়।

Top