এক শিশুর মৃত্যু - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক শিশুর মৃত্যু


শাহাদাত হোসেন রুবেল:বরিশালের মুলাদী উপজেলায় খেলা করতে গিয়ে ঘরের জানালার পর্দার কাপড়ের সঙ্গে গলায় ফাঁস লেগে সাফিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর লক্ষ্মীপুরের এ ঘটনা ঘটে।সাফিন মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুরের গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন মনির মাস্টারের ছোট ছেলে। এ ঘটনার মধ্য দিয়ে প্রায় তিন মাসের মাথায় জিয়াউদ্দিন মনির মাস্টারের দুই সন্তানের মৃত্যু হলো।

স্থানীয়রা জানায়,জিয়াউদ্দিন মনির মাস্টারের গ্রামের বাড়ি চর লক্ষ্মীপুরে হলেও তিনি পরিবার-পরিজনের সঙ্গে মুলাদী থানা ভবনে (হাজী টাওয়ার) ভাড়া বাসায় বসবাস করেন। চলতি বছরের গত ৬ জুন মাসে বাবার সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে যায় যুবলীগ নেতার বড় ছেলে শাখাওয়াত হোসেন(১২)।এরপর নয় জুন তার মহদেহ খুঁজে পায় স্বজনরা।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন,হাজী টাওয়ার নামক যে ভবনটিতে ঘটনা সেই ভবনের নিচনিচ তলায় মুলাদী থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাফিনের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন,দুপুরে যুবলীগ নেতা জিয়াউদ্দিনের স্ত্রী সাথী আক্তার রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন।এ সময় ছোট তার ছেলে সাফিন বাসার জানালায় পর্দার কাপড় ধরে খেলা করছিল।শিশু সাফিন খাটের ওপর পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে যান সাথী। এ সময় তিনি দেখতে পান বাসার জানালা পর্দার কাপড়ের সঙ্গে সাফিনের গলায় ফাঁস লেগে আছে। পরে থানা পুলিশের সহযোগিতায় সাফিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এটা খুবই দুঃখজনক বিষয়। তিন ছেলে সন্তানের মধ্যে দুই ছেলেকে এতো অল্প বয়সে হারাতে হবে কেউ ভাবেনি বলেও জানান ওসি জিয়াউল।

Top