৯ গাড়ি চালককে জ‌রিমানা ব‌রিশালে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৯ গাড়ি চালককে জ‌রিমানা ব‌রিশালে


পাখি আক্তার:হেলমেট,ড্রাইভিং লাইসেন্স,গাড়ির রুট পারমিট,কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে বরিশালে নয় গাড়ি চালককে সাত হাজার চারশ’টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।‌সোমবার(২ সেপ্টেম্বর)বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটে‌র সার্বিক নির্দেশনায় শহরের রুপাতলী এলাকা ও বরিশাল-পটুয়াখালী সড়কে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ও মো.সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশালের সহকারী পরিচালক আতিকুল আলম।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ও মো. সাইফুল ইসলাম বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top