১১ ডেঙ্গু রোগীর মৃত্যু বরিশাল বিভাগে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

১১ ডেঙ্গু রোগীর মৃত্যু বরিশাল বিভাগে


আ:রাজ্জাক হাওলাদার:রিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই কমছে। আজ সোমবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৩১ জন ডেঙ্গু। এর আগের দিন চিকিৎসাধীন ছিল ১৪২ জন।গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল ৩২ জন।

সোমবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ১৩১ জনের মধ্যে পুরুষ ৬৩জন, নারী ৪২ জন এবং ২৬ জন শিশু। বিগত ২৪ ঘণ্টায় ভর্তি ২৬ জনের মধ্যে পুরুষ ১০জন, নারী ১২ এবং শিশু ৪ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করা ৩৭ জনের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ১৪ জন এবং শিশু ১০ জন।গত ১৬ জুলাই থেকে গতকাল সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯২ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৫৫জন। এই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ জন ডেঙ্গু রোগী।এছাড়া ইতিপূর্বে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে একজনসহ বরিশাল বিভাগে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে।

Top