বিটিভির সম্প্রচার শুরু ভারতে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

বিটিভির সম্প্রচার শুরু ভারতে


আলোকিত বার্তা:ভারতে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু হলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)। ভারতের রাষ্ট্রায়ত্ত চ্যানেল দূরদর্শনের ডিরেক্ট ট্যু হোম (দিটি এইচ) প্ল্যাটফর্ম ডিডি ফ্রি ডিশের মাধ্যমে দেশটিতে বিটিভির এ সম্প্রচার কার্যক্রম পরিচালিত হবে। সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরায় বিটিভির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভারতে বিটিভির সম্প্রচার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ।বিটিভির সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, আজ ভারতীয় সময় সকাল ৯টা এবং বাংলাদেশ সময় সাড়ে ৯টায় ভারতে বিটিভির সম্প্রচার শুরু হয়। এখন আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দিচ্ছি। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় প্রসার ভারতীর মাধ্যমে সেখানে বিটিভি সম্প্রচারের যৌথ ঘোষণা দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে এ বছর জুলাইয়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ হয়। আগস্ট মাস শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। পৃথিবী যখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে তখন টিভি চ্যানেলগুলো সীমানায় বাধা থাকতে পারে না।

দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১০ বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। আর সেই মাত্রায় নতুন মাত্রা যুক্ত করেছে ভারতের বিটিভির এই সম্প্রচার। দু’দেশের মানুষে মানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে।
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এই দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এটা আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একদিন এমন আসবে যখন সমগ্র বিশ্বে বিটিভি সম্প্রচারিত হবে। আর এমন স্বপ্ন বাস্তবায়িত হবে।

বিশেষ অতিথি হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেন, এমন পদক্ষেপের ফলে দু’দেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধুত্ব আরও দৃঢ় হবে।দু’দেশের মধ্যেকার তথ্য বিনিময় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এ পদক্ষেপ।মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বন্ধনে মূল ভিত্তি হবে এটি। ভারতের তিন কোটি মানুষের ঘরে পৌঁছাবে বিটিভি যা দু’দেশের মানুষদের আরও কাছে নিয়ে আসবে।আমি এই যাত্রা সফল হোক এই শুভ কামনা জানাই।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক।

Top