সোনার মানুষ হয়ে সোনারবাংলা গড়তে হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সোনার মানুষ হয়ে সোনারবাংলা গড়তে হবে


পাখি আক্তার:বানারীপাড়ায় ঐতিহ্যবাহী চাখার সরকারী ফজলুল হক কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিমোহন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম কলেজের প্রতিষ্ঠাতা অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত আদর্শ সোনার মানুষ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালণ করতে হবে।

এসময় তিনি কলেজে ৬ তলা একাডেমিক ভবন ও অধ্যক্ষের বাসভবন নির্মাণ সহ কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী,বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা’র পরিচালক মো.মোয়াজ্জেম হোসেন,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,ওসি খলিলুর রহমান,চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।এছাড়াও বক্তৃতা করেন কলেজের শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন।

Top