বরিশালে ৬৯৮ জন প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে ৬৯৮ জন প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে।


পাখি আক্তার:বরিশালে ৬৯৮ জন প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে।সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের ৬৯৮ জনের মধ্যে এই বই দেওয়া হয়। সোমবার(২ সেপ্টেম্বর)দুপুরে বরিশাল নগরের চৌমাথা এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।প্রবীণদের মাঝে ভাতার বই হাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন,আয়েশা তৌহিদা লুনা, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন তালুকদার, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ প্রমুখ।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল নগরের ৩০ ওয়ার্ডে ১৪ হাজার একজন এই বয়স্ক ভাতা পাবেন। প্রতিজনে বছরে পাবেন ৬ হাজার টাকা। আর বরিশাল জেলায় ৮৬ হাজার ৪শ ৬৮ জনকে বয়স্ক ভাতা দেওয়া হবে।

Top