এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


বাইজিদ রানা লিটন:বরিশালের উজিরপুরে মায়ের সাথে অভিমান করে গঙ্গা মন্ডল(১৭)নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রোববার দুপুরে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গঙ্গা ওই গ্রামের সৈলান মন্ডলের মেয়ে ও স্থানীয় জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে,শিক্ষার্থী গঙ্গা একাদশ শ্রেণিতে ভর্তির পর থেকেই লেখাপড়ায় আগের তুলনায় অনেকটা অমনোযোগী হয়ে পড়ে।সারাক্ষণ শুধু মোবাইল ফোন নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতো।এসব বিষয় নিয়ে রোববার দুপুরে ওই কলেজ ছাত্রীকে তার মা গালমন্দ করে ও মেবাইল ফোন চালাতে নিষেধ করলে একপর্যায়ে মায়ের সাথে ঝগড়া হয় গঙ্গার।পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে গোঁয়ালঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শিক্ষার্থী গঙ্গা মন্ডল।

কিছুক্ষণ পরে গোঁয়ালঘর পরিষ্কার করতে গিয়ে মেয়ে গঙ্গাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা ডাক-চিৎকার দেয়।এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গঙ্গাকে মৃত অবস্থায় উদ্ধার করে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

উজিরপুর মডেল থানার এসআই আব্দুর রব বলেন,কলেজ ছাত্রী গঙ্গার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।তবে সে লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় মা বকাঝকা করেছিলো এবং সেজন্য মায়ের সাথে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানানো হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা থানায় কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছেন।

Top