মাদককারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মাদককারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


পাখি আক্তার:বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় ইদ্রিস বরকান্দজ নামে এক মাদককারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত ইদ্রিস মাদারীপুর জেলার উত্তর রমজানপুর এলাকার মৃত আইউব আলী বরকান্দজের ছেলে। জামিনে বের হয়ে ইদ্রিস পলাতক রয়েছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ অক্টোবর বরিশালের গৌরনদী পিংলাকাঠি বাজারে অভিযান চালিয়ে ইদ্রিসকে আটক করে পুলিশ। এসময় তার কাছে থেকে পাঁচশ’ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ওইদিনই গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) ছগির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৮ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন থানার এসআই মাজহারুল ইসলাম। মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। পাশাপাশি আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Top