নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান


আ:রাজ্জাক হাওলাদার:বরিশাল নগরের বাজার রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পাশাপাশি অভিযানের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে বাবুল সিকদার নামে একজনকে এক মাসের কারাদণ্ড,দুইশ’ টাকা জরিমানা,অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।তিনি চকবাজার এলাকার যোগেশ সিকদারের ছেলে।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (১ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল হালিমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় নগরের বাজার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি,বিক্রির জন্য প্রদর্শন,মজুদ ও বিতরণ করার অপরাধে ওই এলাকার মেসার্স নূরে মদিনা স্টোরের মালিক আবু সালেক ও মেসার্স হারুন স্টোরের মালিক মো.হারুনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড,২০ হাজার টাকা করে জরিমানা,অনাদায়ে ২২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মেসার্স খান স্টোরের মালিক মাহাতাব খানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড,১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মেসার্স মিল ব্রাদার্সের মালিক কাঞ্চন মীরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড,৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.তোতা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Top