২ জনের মৃত্যু বরিশালে পৃথক দুর্ঘটনায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

২ জনের মৃত্যু বরিশালে পৃথক দুর্ঘটনায়


শাহাদাত হোসেন রুবেল:বরিশালে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহত দু’জন হলেন,বরিশাল সদর উপজেলার কাউয়ারর এলাকার নয়ানী গ্রামের মোহাম্মদ আলী (৬৫) ও আগৈলঝাড়া উপজেলার বাঘদা গ্রামের দেলোয়ার খানের ছেলে রিয়াজুল (৩২)।

নিহত মোহাম্মদ আলীর স্বজনরা জানান, শনিবার সন্ধ্যার দিকে নগরের রুপাতলী পাওয়ার হাউসের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ আলী। এসময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে আগৈলঝাড়ার বাঘদা গ্রামের রিয়াজুল গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার ইউনুস খান।

Top