শিশুর মৃত্যু বাবুগঞ্জে পানিতে ডুবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শিশুর মৃত্যু বাবুগঞ্জে পানিতে ডুবে


বাইজিদ রানা লিটন:বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ায় পানিতে ডুবে ইশফা আক্তার নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩১ আগস্ট) দুপুরে বাবুগঞ্জের রাকুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইশফা আক্তার বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা রাকিব মোল্লার সন্তান।সে বাবুগঞ্জের রাকুদিয়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইশফারের খালু আব্দুস সাত্তার হাওলাদার।তিনি জানান,ইশফা শুক্রবার (৩০ আগস্ট) আমাদের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে সবার অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বিকেল ৩টার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Top