যশোরের শার্শায় একাধিক মামলার আসামী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যশোরের শার্শায় একাধিক মামলার আসামী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা থানার পুলিশ রবিবার ভোরে হাড়িখালী নামক স্থান থেকে ১টি ওয়ান শুটারগান,১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫)নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তার সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান.গোপন সংবাদে জানতে পারি একাধিক মামলার আসামী সুজন ভারত থেকে অস্ত্র গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই দিপংকর সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।তার নামে বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে সে দীর্ঘদিন যাবৎ এলাকা ছাড়া ছিল আবার এলাকায় ফিরে এসে অস্ত্র মাদক ব্যবসা শুরু করে। গ্রেপ্তার সুজনকে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।

Top